অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।
লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান বলেন, সকালে সমুদ্র সৈকতে গোসলে নামেন মতিউর রহমান। হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান তিনি। লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যান। তখন বিচকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
.png)
বিচকর্মী উজ্জ্বল বলেন, সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসকরা ধারণা করছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন মতিউর রহমান।