ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ডুবে ৪ ভারতীয়র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩, ২৫ জানুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ডুবে ৪ ভারতীয়র মৃত্যু
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ফিলিপ আইল্যান্ডের সমুদ্র সৈকতে ডুবে চারজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ।

বৃহস্পতিবার এ প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চারজনের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে মেলবর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কিছুক্ষণ পর তিনিও মারা যান।

ক্যানবেরার ভারতীয় হাইকমিশন দুর্ঘটনার বিষয়ে জানিয়েছে, অস্ট্রেলিয়ায় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ভিক্টোরিয়ার ফিলিপ আইল্যান্ডের সমুদ্র সৈকতে ডুবে চারজন ভারতীয় নাগরিক মারা গেছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা।

Advertisement

হাইকমিশন আরো জানিয়েছে, মেলবর্নের কনস্যুলেট জেনারেল মৃতদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!