ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ২৭ এপ্রিল ২০২৪
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের আলালপুর এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার কমল চৌহান ও তার স্ত্রী রত্না চৌহান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ।

Advertisement

পুলিশ জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। এ ঘটনায় আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, বেলা ১২টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ সময় আহত হন আরো চারজন।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!