ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৮, ২৬ এপ্রিল ২০২৪
লালমোহনে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন
লালমোহনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন।

ভোলার লালমোহন উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ বুথের উদ্বোধন করেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। এর আগে উপজেলা পরিষদ হলরুমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!