সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আফজাল বন্দর ইউএনও অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। দায়িত্ব পালনকালে নিজের শটগান দিয়ে নিজ মাথায় গুলি করেন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
সূত্রে জানা গেছে, আফজাল হোসেনের দুই স্ত্রী। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, মানসিক অশান্তি থেকেই নিজের মাথায় গুলি চালিয়েছেন ঐ আনসার সদস্য।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।