ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুকে পিস্তলের ছবি, থানায় অভিযোগ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ২০ এপ্রিল ২০২৪
স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুকে পিস্তলের ছবি, থানায় অভিযোগ
ছবি: অভিযুক্ত মিল্টনের ফেসবুক থেকে নেয়া

বরিশাল নগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার নিজের ও ভুয়া ফেসবুক আইডিতে আপলোড করা একটি পিস্তলের ছবি নিয়ে নেতাকর্মীদের মাঝে তোলপাড় চলছে।

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন ঐ পিস্তলের ছবি আপলোড দিয়ে তারিক সুলাইমান নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানায় মিল্টনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তারিক সুলাইমান।

Advertisement

শুক্রাবার এ তথ্য নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ বারী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মিল্টন তার নিজের ফেসবুক আইডিতে একটি পিস্তলের ছবি আপলোড করেন। এর কিছু সময় পর তারিক সুলাইমান নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে একই পিস্তলের ছবিসহ বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট করেন মিল্টন। এছাড়া তারিকের ফোনে অপরিচিতি নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়ার কথা থানায় করা লিখিত অভিযোগে বলা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মী বলেন, একজন নেতার ফেসবুকে পিস্তলের ছবি আপলোডের ঘটনায় অবাক হয়েছি। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হোক।

অভিযুক্ত নগর স্বেচ্ছাসেবক দলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন বলেন, এ অভিযোগ মিথ্যা। তিনি (তারিক) রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!