নিহত আলিল বিশ্বাস কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের জোনাব আলী বিশ্বাসের ছেলে।
জানা যায়, প্রতিবেশী কোব্বাত বিশ্বাসের সঙ্গে আলিল বিশ্বাসের দীর্ঘদিন ধরে আদালতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলছিল। মঙ্গলবার মামলার হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে মাঝবাড়ি নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলেন চাপায় মারাত্মক আহত হন আলিল বিশ্বাস। দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে আলিল বিশ্বাসের দাফন সম্পন্ন হয়।
.png)
কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃতের পরিবার ভবিষ্যতে কোনো মামলা না করার মুচলেকা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে।