ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোমরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ১৫ এপ্রিল ২০২৪
ভোমরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু 
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রফতানি কার্যক্রম। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের ছুটির পর সোমবার থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

সরজমিন দেখা যায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথরসহ নানা ধরনের পণ্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমাণ আছে। পণ্য খালাসের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রফতানির চাপ কম আছে বলে জানান একাধিক ব্যক্তি। 

ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো। সব সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ইন্ডিয়ান গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে।

Advertisement

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, পাঁচদিন ছুটির পর আজ (১৫ এপ্রিল) প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি ৩০০ পণ্যবাহী ট্রাক বন্দরে পণ্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রফতানি পণ্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌছে যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!