নিহত মো.মাহেদুল আজম শিহাব উপজেলার জাহাজমারা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের চর বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
.png)
জানা যায়, শিহাব তার কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে পৌঁছলে ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিহাব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার এসআই মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।