ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের ৪ দিনের মাথায় লাশ হলেন নুপুর, উধাও স্বামী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ৮ এপ্রিল ২০২৪
বিয়ের ৪ দিনের মাথায় লাশ হলেন নুপুর, উধাও স্বামী
স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিনের মাথায় মোছা. নুপুর বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী আজমল হক।

রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত নুপুর বেগম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চাপিলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আবুল কালাম।

Advertisement

জানা গেছে, গত ৩ এপ্রিল সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের মওলা শেখের ছেলে আজমল হকের সঙ্গে নুপুরের দ্বিতীয় বিয়ে হয়। স্বামী আজমল এর আগে দুই বিয়ে করেন। আগের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। শনিবার রাতে আজমল ও নুপুর ঘরে ঘুমিয়েছিলেন। সেহরির সময় প্রতিবেশীরা খবর পায় নুপুর মারা গেছেন। তবে প্রতিবেশীরা ঘরে এসে দেখেন নুপুরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার স্বামী আজমল ঘরে নেই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে পলাতক রয়েছেন স্বামী আজমল। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!