ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামাইয়ের মৃত্যুর ১ ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শাশুড়ি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ৭ এপ্রিল ২০২৪
জামাইয়ের মৃত্যুর ১ ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শাশুড়ি
ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মাত্র ১ ঘণ্টার ব্যবধানে জামাই আবদুর রাজ্জাক ও শাশুড়ি জাহেরা বেওয়ার মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ১০টায় জানাজা শেষে উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর করবস্থানে তাদের দাফন করা হয়। 

জানা যায়, জাহেরা বেওয়া ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও আবদুর রাজ্জাক পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত দবির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি প্রায় ৩২ বছর আগে বিয়ে করে মহাদেবপুরে এসে শ্বশুরবাড়ি এলাকায় থেকে বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

Advertisement

স্বজনরা জানান, শনিবার বিকেল বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে অসুস্থজনিত কারণে জামাই আবদুর রাজ্জাক মারা যান। এর মাত্র ৫০ মিনিটের মধ্যেই বিকেল ৫টা ২৫ মিনিটে শাশুড়ি জাহেরা বেওয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!