ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিজারের বিল দিতে নবজাতক বিক্রি করলেন মা!

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ৩ এপ্রিল ২০২৪
সিজারের বিল দিতে নবজাতক বিক্রি করলেন মা!
ছবি: সংগৃহীত

সিজারের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি করেন এক মা। পরে খবর পেয়ে মাত্র ২ ঘণ্টার মধ্যে ঐ শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে উলিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার মনারকুটি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শিরিনা আক্তার সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ একটি ছেলেসন্তান জন্ম দেন। স্বামী খোঁজ না নেয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র সন্তানকে গত ২৬ মার্চ অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়ার কথাবার্তা চূড়ান্ত করেন ঐ নবজাতকের মা।

পরে বিষয়টি নবজাতকের বাবা হাবিবুর রহমান জানতে পেরে বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে নবজাতক সন্তানকে ফিরে পেতে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি  টিম রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামশিং মুন্সিপাড়া এলাকার সেলিনা বেগম দম্পতির কাছ থেকে নবজাতকটি উদ্ধার করে।

Advertisement

জানা যায়, নবজাতকটি এক লাখ টাকায় বিক্রি করেছিলেন তার মা। পরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা বাবা ও মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।  

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধারের পর তার মা পারভিন বেগম কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে, সন্তানকে ফিরে পেয়ে খুবই আনন্দিত তার বাবাসহ তার আত্মীয় স্বজনরা। এছাড়াও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ মিমাংসা করে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!