ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝোপে কাঁথায় মোড়ানো ফুটফুটে নবজাতকের কান্না, উদ্ধার করলো পথচারী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২৭ মার্চ ২০২৪
ঝোপে কাঁথায় মোড়ানো ফুটফুটে নবজাতকের কান্না, উদ্ধার করলো পথচারী
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন রাস্তার পাশে ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পথচারীরা। খবর পেয়ে পথচারীদের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নবজাতককে উদ্ধার করা হয়। 

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাত সাড়ে আটটার দিকে শয়ন সরদার নামের এলাকার এক ছোট ভাই বাসায় ফিরছিলো। পথিমধ্যে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে আমাকে ফোন দেয়। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। এরপর শিশুটিকে বাটাজোর বন্দরে নিয়ে এসে পুলিশে খবর দেই। 

Advertisement

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কে বা কারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. তৌকির আহমেদ বলেন, রক্তমাখা অবস্থায় নবজাতককে পাওয়া যায়। তার শারীরিক অবস্থা একটু খারাপই ছিলো। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেকথা বলে নবজাতককে আগৈলঝাড়া বেবিহোমে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!