বৃহস্পতিবার সকালে নগরীর রূপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. রিয়াজ উদ্দিন সুমন (৪৫) নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে। আহত বেল্লাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
পুলিশ জানায়, সুমন ও বেল্লাল মোটরসাইকেলযোগে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরিচুল হক জানান, ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।