বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মহসিন। এর আগে, সোমবার (১৮ মার্চ) রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. মামুন খান বাদী হয়ে মামলাটি করেন।
জানা যায়, সম্প্রতি উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে ডাকাতি সংঘটিত হয়ে আসছিল। গত শনিবার কাঁচপুর ইউনিয়নের বাগরী গ্রামের বিলে ১০-১২ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী একত্র হয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
.png)
অন্যরা পালিয়ে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে পুকুর থেকে তিনজনকে তুলে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মহসিন বলেন, ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহতের ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।