নিহতের নাম ইসরাফিল শেখ (৪০)। তিনি কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের পুত্র। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভদ্রকান্দা গ্রামের জাকির মোল্লার বাড়িতে চুরির সময় পাশের রুমে থাকা মসজিদের ইমাম টের পেয়ে যান। এ সময় তিনি মোবাইলে আশেপাশের লোকজনদের খবর দেন এবং মসজিদের মাইকেও ঘোষণা দেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালানোর সময় পাশের বাগানে ধরা পড়েন ইসরাফিল। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নিহত ইসরাফিলের মা বলেন, আমার ছেলে মাঝে মাঝে চুরি করতো। সে মাদকাসক্ত ছিল।
ভাঙ্গা থানার এসআই কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে ইসরাফিল নামে একজনের মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ইসরাফিল একজন পেশাদার চোর। রাতে চুরি করতে গেলে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুরে মর্গে প্রেরণ করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।