[ দেশজুড়ে ]
চাকরি হারালেন খুলনা সিটি কর্পোরেশনের ৩৭ জন
ফাইল ফটো
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩৭ জন কর্মচারীকে ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলা করার দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কেসিসিতে মাস্টাররোলে ৪র্থ শ্রেণি পদে কর্মরত ছিলেন।
সোমবার (১ এপ্রিল) কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
জানা গেছে, এসব কর্মচারীরা কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে স্প্রেম্যান, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও গাড়ির চালকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি মামলা করেন। সেখানে তারা বেশ কিছু কাগজপত্র জালিয়াতির মাধ্যমে নকল সিল-স্বাক্ষর দিয়ে জমা দেন।
কেসিসির সচিব সানজিদা বেগম জানান, ৩৭ জন কর্মচারী দীর্ঘদিন ধরে মাস্টাররোলে ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে কেসিসিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তারা ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলা করেন। বিষয়টি প্রমাণিত হওয়ার পর সিটি মেয়রের নির্দেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!