মঙ্গলবার (৩ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিচ্যুত হওয়া এই অভিবাসীদের উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। ঠিক কী কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
.png)
তবে ধারণা করা হচ্ছে, কুয়েতের নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
চাকরিচ্যুত কর্মীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে এক মাস সময় দেয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন স্কুল-কলেজ থেকে এক হাজার ৮০০ বিদেশি শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। দেশটিতে পর্যাপ্ত শিক্ষক না থাকা সত্ত্বেও এ পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। ৪২ লাখ ৯৫ হাজার নাগরিকের দেশ কুয়েতে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অভিবাসী।
সূত্র: গাল্ফ নিউজ