এর আগে, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কোরবান আলী ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ভারত সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় ৬টি বস্তায় প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৪৫টি ভারতীয় থান কাপড়সহ কোরবান আলীকে গ্রেফতার করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, কোরবান আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।