ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২, ১ এপ্রিল ২০২৪
সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বড় বড় শিলাখণ্ড আঘাত হানে।

এতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। শিলাবৃষ্টিসহ এ ঝড় প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

Advertisement

সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এ সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে সাধারণত শিলাবৃষ্টি হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!