ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ৩১ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে অন্তত ৩০টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল ও গজারিয়া এলাকার ওপর দিয়ে বয়ে যায় এ ঝড়। ঝড়ের আকস্মিক তীব্রতায় কারণে ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। নষ্ট হয়ে গেছে উঠতি ফসলের কৃষি জমি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩০টি পরিবার।

ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে ঝড়-বৃষ্টি শুরু হয়। মুহূর্তেই ঝড়ের তীব্র গতিতে লন্ডভন্ড হয়ে যায় বসতবাড়ি। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। নষ্ট হয়ে যায় উঠতি ফসলের জমি ও আমের মুকুল। এতে ক্ষতিগ্রস্ত হন তারা।

ঝড়ে বিধ্বস্ত ঘরঝড়ে ক্ষতিগ্রস্ত ফুলবানু জানান, তার একমাত্র অবলম্বন ঘরটি হঠাৎ ঝরে বিধ্বস্ত হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। স্বামী হারা বিধবা ফুলবানু অসহায় হয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

Advertisement

অপর ক্ষতিগ্রস্ত মোবারক হোসেন জানান, ধারদেনা করে একটি নতুন ঘর তুলে ছিলেন তিনি। কিন্তু ঝড়ে তীব্রতা কারণে সেই ঘরটিও মুহূর্তের ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে বাকরুদ্ধ হয়ে যান। অসহায় অবস্থায় তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

ঝড়ে বিধ্বস্ত গাছপালাএ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ জানান, হঠাৎ ঝড়ে প্রায় ৩০টি বাড়িঘর, কিছু বৈদ্যুতিক খুঁটি ও একটি প্রাইমারি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাদেরকে ত্রাণ সামগ্রীসহ সরকারিভাবে সহয়তা প্রদান করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!