ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২৭ মার্চ ২০২৪
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

নওগাঁয় হত্যা মামলায় নিরঞ্জন উঁড়াও নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত নিরঞ্জন উঁড়াও নওগাঁর পোরশা উপজেলার বরবারিয়া গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের শিকার রামেশ্বর চন্দ্র (৫৫) একই গ্রামের বাসিন্দা।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ আগস্ট রামেশ্বর চন্দ্র (৫৫) নিজের জমিতে আইল কাটার কাজ করছিলেন। এ নিয়ে প্রতিবেশী নিরঞ্জন উঁড়াও’র সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে নিরঞ্জন লাঠি দিয়ে রামেশ্বরের মাথায় আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রামেশ্বর চন্দ্র মারা যান।

এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি মামলা হয়। এ ঘটনায় তদন্ত শেষে নিরঞ্জন উঁড়াওয়ের বিরুদ্ধে ২০২৩ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বুধবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।
 
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক। আসামিরপক্ষে শুনানি করেন আইনজীবী এসএম সারোয়ার হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!