অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারের আমিনিয়া স্বপ্নপুরী হোটেলকে চার হাজার টাকা ও একই অপরাধে বাণীবহ বাজারের রাকিব হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর ও বানিবহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি হোটেলকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।