কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের হারুন মোল্লার জমিতে ইঁদুর মারার ফাঁদ পাতানো ছিলো। শনিবার রাতে ঐ গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
.png)
অন্যদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস (৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে লোক মারা গেছেন। এ খবরে লাশ দেখতে যাওয়ার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে দেওয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তিনিও মারা যান।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।