ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর
ছবিতে প্রকাশ কর্মকার

চট্টগ্রামের বাঁশখালীতে নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রকাশ কর্মকার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ কর্মকার একই ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার কর্মকার পাড়া‌র কমল কর্মকারের ছেলে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, নিজের হার্ডওয়্যার দোকানের সামনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!