বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন।
উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। এরা হলেন, মাঝি মাসুম মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, হানিফা, আমির, মেহেদী, মোশারফ, রুস্তম খলিফা, মেহেদী হাসান, শাহজাহান, অলিউল ইসলাম ও জালাল।
.png)
লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে বলেন, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ‘এফ বি হানিফ মুন্সি’ নামে একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে রওনা হন। পরবর্তীতে ১৯ মার্চ তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। এরপর ওই বোটের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চান। সমুদ্র নিয়োজিত থাকা মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করেন। উদ্ধার করা ১২ জন জেলেকে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার তাদের নিজ বাড়িতে পাঠানো হবে।