ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রড দিয়ে খেলার সময় এক শিশুর আঘাতে আরেকজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২২ মার্চ ২০২৪
রড দিয়ে খেলার সময় এক শিশুর আঘাতে আরেকজনের মৃত্যু
ফাইল ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে খেলার সময় রডের আঘাতে সিয়াম বাবু (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ঐ গ্রামের জাকির হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার এসআই আহনাফ জানান, জাকির হোসেনের ছেলে সিয়াম বাবু (৫) ও আবুল হোসেনের ছেলে ওসমান গনি (৫) বাড়ির আঙিনায় খেলা করছিলো। শিশু ওসমান গনি সুতলির মাথায় ছোট রড বেঁধে চরকি খেলার একপর্যায়ে রডের আঘাতে গুরুতর আহত হয় অপর শিশু সিয়াম বাবু। দ্রুত স্বজনরা তাকে দলারদরগা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!