বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (১৫ মার্চ) বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আদনান হাবিব ওই এলাকার মো. লেমন মিয়ার ছেলে।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের চতুর্থ রোজায় শুক্রবার (১৫ মার্চ) মসজিদে ইফতার দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছিলেন পরিবারের সদস্যরা। খিচুড়ি রান্নার জন্য পানি গরম করে রেখেছিলেন পাতিলে। আদনান হাবিবসহ কয়েকজন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে আদনান পাতিলের পড়ে যায়। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়।
মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ বলেন, খেলতে গিয়ে গরম পানিতে পড়ে শিশুটি আহত হয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকায় বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছিল। তার একটি বেতার বার্তা আমাদের কাছে এসেছে।