জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বুধবার রাতে ভোলার ভেদুরি ফেরিঘাট থেকে এসব মাছ ও জাল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৪ হাজার কেজি জাটকা, ইলিশ ও পোয়া উদ্ধার করা হয়। এ সময় তিন শ্রমিককে আটক করা হয়েছে।
.png)
এছাড়াও একই সময় ব্যবহার নিষিদ্ধ ১০ লাখ মিটার পাই জাল, কারেন্ট জাল ও সুতার জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য টাকা চার কোটি পঁয়ত্রিশ লাখ টাকা। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।