মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।
পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন- বালিকা বিভাগে প্রথম হয়েছেন যৌথভাবে নবম শ্রেণির শিক্ষার্থী শেখ সুমাইয়া ও ঐশী সরকার, দ্বিতীয় হয়েছেন যৌথভাবে নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ও হাফসা বেগম এবং তৃতীয় হয়েছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহান।
.png)
বালক বিভাগে প্রথম হয়েছেন নবম শ্রেণির শিক্ষার্থী অময় সরকার, দ্বিতীয় হয়েছেন নবম শ্রেণির শিক্ষার্থী সৌমেক রায়, তৃতীয় হয়েছেন যৌথভাবে নবম শ্রেণির শিক্ষার্থী অয়ন সূত্রধর ও অনির্বান দাস।
ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের অনেক উপজেলায় পাবলিক লাইব্রেরি নেই। নাসিরনগরবাসীর সৌভাগ্য যে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। আমি নাসিরনগর উপজেলায় যোগদানের পর উপজেলা প্রশাসন পরিচালিত পাবলিক লাইব্রেরি ভিজিট করতে গিয়ে দেখি প্রতিদিন দুই থেকে তিনজন পাঠক লাইব্রেরিতে আসেন।
তিনি আরো বলেন, যেকোনো প্রণোদনা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। এই চিন্তা থেকে ফেব্রুয়ারি মাসে আয়োজিত অমর একুশে বই মেলায় আমি ঘোষণা দিয়েছিলাম, পাবলিক লাইব্রেরিতে যারা সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়বেন, তারা আমার পক্ষ থেকে পুরস্কার পাবেন। ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ার জন্য ৯ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ ১৮ দিন শেখ সুমাইয়া ও ঐশী সরকার লাইব্রেরিতে এসে বই পড়েছেন। এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।