শনিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকি ও সহকারী প্রক্টর দীন ইসলামের বিরুদ্ধে তিনি এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল পুলিশ থানার ওসি ফিরোজ হোসেন। তিনি বলেন, অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে এ মামলা করেছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকি অফলাইনে ও অনলাইনে অবন্তিকাকে যৌন হয়রানি করে আসছিলো। যার বিরুদ্ধে সহাকারী প্রক্টরের কাছে অভিযোগ করলে তিনি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপমান করে আসছিলো।
এ বিষয়ে ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দিকনির্দেশনা মতো মামলার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।