শনিবার (১৬ মার্চ) বেলা ৩টায় অবন্তিকার নামাজে জানাজা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই অপূর্ব।
অপূর্ব জানান, শনিবার দুপুর ২টার দিকে পুলিশ ময়নাতদন্ত শেষে অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। তারপর সেখান থেকে কুমিল্লার বাহিচাগাঁওয়ে নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হবে। আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টায় নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
.png)
এর আগে, শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মৃত জামাল উদ্দিনের মেয়ে।
মারা যাওয়ার আগে ফেসবুকে দেওয়া অবন্তিকার স্ট্যাটাসটি তুলে ধরা হলো, আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। আম্মান যে আমাকে অফলাইন ও অনলাইনে থ্রেটের (হুমকি) উপর রাখতো সে বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেও আমার লাভ হয় নাই। দ্বীন ইসলাম আমাকে নানানভাবে ভয় দেখায়, আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার।