ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাতনির বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নানির

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ১৫ মার্চ ২০২৪
নাতনির বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নানির
ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় চিনি বালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শ্বশান বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত চিনি বালা পুটিমারী বকশীপাড়া গ্রামের মৃত্যু মহেশ চন্দ্র রায় কবিরাজের স্ত্রী।

জানা যায়, বুধবার নাতনির বিয়ে খেতে যান চিনি বালা। বৃহস্পতিবার বিয়ে শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পরে শ্বশান বাজার এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!