শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনার কাজ শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।
নির্বাচনে ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদে মোট ৬ হাজার ৭১৪ ভোটের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯টি কেন্দ্রে ২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন আমানত উল্লাহ আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকমান হাওলাদার আনারস প্রতীক নিয়ে ২ হাজার ২০২ ভোট পেয়ে দ্বিতীয় হন। এছাড়াও মো. নিজাম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ ভোট, মো. শরীফ রজনীগন্ধা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ ভোট ও মো. সাহাব উদ্দিন দুটি পাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ ভোট।
.png)
এদিকে ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদে আমানত উল্লাহ আলমগীর দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাধারণ ভোটাররা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অন্যদিকে প্রত্যক্ষ ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারণ জনগণের প্রাণের রায় প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন দ্বিতীয়বার নবনির্বাচিত চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর।