ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৬ বছর পালিয়ে বেড়ানো ভোলার মোস্তফা চট্টগ্রামে ধরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪
১৬ বছর পালিয়ে বেড়ানো ভোলার মোস্তফা চট্টগ্রামে ধরা
গ্রেফতারকৃত মোস্তফা মিয়া

চট্টগ্রামে অভিযান চালিয়ে মোস্তফা মিয়া নামে একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, সোমবার দুপুরে নগরের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোস্তফা মিয়া ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ এলাকার আবু বক্কর মুন্সীর ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, ২০০৮ সালে হত্যার হুমকিসহ আঘাতের অভিযোগে ভোলার চরফ্যাশন থানায় একটি মামলা রুজু হয়। মামলার বিচার কার্যক্রম চলাকালে আসামি মোস্তফা মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোস্তফা মিয়া নগরের হালিশহর এলাকায় অবস্থান করছেন- এমন তথ্য ছিল র‍্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন মোস্তফা। তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনের একটি মামলায়ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে ভোলার চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!