শুক্রবার সন্ধ্যায় গ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ হোছাইন রানা এ কথা জানান।
গত সোমবার বিকেল ৪টায় এস আলম গ্রুপের রিফাইন্ড সুগার মিলে আগুন লাগে। এরপর থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার বিকেলে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
.png)
মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ হোছাইন রানা বলেন, আমাদের ছয়টি গুদাম রয়েছে। এর মধ্যে পুড়ে যাওয়া একটি গুদামের এক লাখ ১৬ হাজার টন অপরিশোধিত চিনি নষ্ট হয়েছে। যার ৮০ শতাংশ উদ্ধার করা গেছে। এগুলো ভবিষ্যতে ল্যাব পরীক্ষা করে বাজারে সরবরাহ করা হবে।
মোহাম্মদ হোছাইন রানা জানান, বৃহস্পতিবার আগুন নেভানোর পর অন্য গুদামে সংরক্ষিত প্রায় ৩০০ টন চিনি সরবরাহ করা হয়েছে। আগুনে গুদাম পুড়লেও মূল মেশিনারিজ রক্ষা করা সম্ভব হয়েছে। ফলে উৎপাদনে যেতে কোনো বাধা নেই।