বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।
.png)
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে নগরীর ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।
তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।