ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে আবারো আগুন, দগ্ধ ৮

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৭ মার্চ ২০২৪
চট্টগ্রামে আবারো আগুন, দগ্ধ ৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছেন। এ সময় পুড়ে গেছে পাঁচটি দোকান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আটজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে জানা যাবে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই তানভীর বলেন, গাড়ির গ্যারেজে কাজ করার সময় ওয়্যারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জেনেছি। এতে আটজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!