বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযান শেষে আরাফাত সিদ্দিকী বলেন, অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশ ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে সতর্ক করা হয়। এছাড়া সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করায় এক প্রাইভেটকার চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।
.png)