বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ফাহাদ, জহির, মাসুম ও নয়ন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের বার্ন ইউনিটে ভর্তি দিয়েছেন চিকিৎসক। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।
.png)
বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে কীভাবে হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারিনি।