ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৮ মার্চ ২০২৪
নরসিংদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে সাজাপ্রাপ্ত পলাতক ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ তানভীর আহমেদ। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার শফিকুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম ওরফে আকলিমা ও একই এলাকার নুরু মিয়ার স্ত্রী জুলেখা বেগম।

ওসি মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নির্ণয় করে  নরসিংদী পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কোনাপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। আছিয়া বেগম ওরফে আকলিমার বিরুদ্ধে একটি যাবজ্জীবন সাজা পরোয়ানা ও তিনটি লাল কালির জিআর গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়া জুলেখা বেগমের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পরোয়ানা রয়েছে।

Advertisement

দুপুরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!