স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশটি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় বেসরকারি হাসপাতাল হলি জেনারেল অ্যান্ড ট্রমা হাসপাতাল ও মা জেনারেল হাসপাতালকে জরিমানা করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন বলেন, সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় অভিযানকালে বেসরকারি ভাবে গড়ের উঠা হলি জেনারেল অ্যান্ড ট্রমা হাসপাতাল ও মা জেনারেল হাসপাতালের সঠিক কাগজপত্র না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ অপারেশনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইনে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
.png)
এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান, নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা উপস্থিত ছিলেন।