ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজিতে পুকুর সাঁতরাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ৫ মার্চ ২০২৪
বাজিতে পুকুর সাঁতরাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত সৌরভ শেখ পাংশা পৌরসভার সত্যজিৎপুর এলাকার ভ্যানচালক আবজাল শেখের ছেলে। সে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।

সৌরভের এক বন্ধু বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুর পাড়ে আসি। এ সময় কথার একপর্যায়ে আমাদের সঙ্গে সৌরভ সাঁতরে পুকুর পার হওয়ার বাজি ধরে। সে সাঁতার কাটতে পারে না এটাই আমরা জানতাম। তাই তাকে সাঁতরে পুকুর পার হতে নিষেধ করি। এরপরও সে আমাদের সঙ্গে সাঁতরে পুকুর পার হওয়ার জন্য এক হাজার টাকা বাজি ধরে। এরপর সাঁতরে পুকুরের মাঝামাঝি গিয়ে ডুবে যায়। আমরা তাকে বাঁচাতে পুকুরে নামি। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।

Advertisement

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুহিদুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখকে উদ্ধারে কাজ শুরু করি। পরে দেড়ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!