ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরযাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে কিশোর নিহত, আহত ১৭

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৯, ৫ মার্চ ২০২৪
বরযাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে কিশোর নিহত, আহত ১৭
দুর্ঘটনা কবলিত বরযাত্রীবাহী গাড়ি- ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে রাহুল সরকার নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

সোমবার রাত ৯টার দিকে ঐ উপজেলার নারাইনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহুল সরকার হবিগঞ্জ সদরের নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই নাজিরপুরের বাসিন্দা।

Advertisement

আহত বরযাত্রী সুরঞ্জন সরকার জানান, তারা নাজিরপুর থেকে দিরাই উপজেলার চানপুর গ্রামে কনের বাড়ির উদ্দেশে যাত্রা করেন। মোবাইল ফোনে উচ্চশব্দে গান বাজিয়ে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় বাসটি। এ সময় গাড়িতে থাকা বরযাত্রীরা আহত হন। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুইজন ভর্তি আছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!