শুক্রবার সন্ধ্যায় জেলা সদরর রেইচা চেকপোস্ট এলাকায় ঢালে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামর হালিশহর বেপারী পাড়া থেকে ৩৫-৪০ জন পর্যটকের একটি দল বাস নিয়ে বেড়াতে আসেন বান্দরবানে। সারাদিন বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরার পর সন্ধ্যায় চট্টগ্রাম ফিরছিলেন। পথে বাদরবান জেলা সদরের রেইচা চেকপোস্ট এলাকায় ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে বাসে থাকা ১৫-২০ জন গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাদরবান সদর হাসপাতালে পাঠানো হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া হয়।
.png)
বান্দরবান সদর থানার ওসি আব্দুল জলিল জানান, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ো দুর্ঘটনায় আহত পর্যটকদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে পর্যটন নগরী বান্দরবানে।