ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৩
কুমিল্লায় বাস উল্টে নিহত ৩
দুর্ঘটনাকবলিত বাস

কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন, হারিখোলা বেদেপল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া এবং দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম।

Advertisement

আহতদের মধ্যে রয়েছেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত, নওগাঁর আরিফুল ইসলাম, ঢাকা মগবাজার এলাকার সাবিনা, তার মেয়ে তানহা, মোটরসাইকেল আরোহী আবু কামালসহ বাসের আরো পাঁচ যাত্রী।

জানা যায়, সকালে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসটি হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ঐ মোটরসাইকেল আরোহীসহ বাসযাত্রীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি ওবায়দুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!