ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রেললাইন- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মনির ঐ এলাকার মো. বশির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মনির দোকান থেকে কিছু মালামাল কিনে বাড়িতে নিয়ে যান। এরপর প্রয়োজনীয় কিছু কাজ করতে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় পাশের রেললাইন পার হতে গিয়ে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মনির।

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঐ যুবকের লাশ করা হয়েছে। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!