ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরযাত্রীবাহী মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে আহত ৫

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বরযাত্রীবাহী মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে আহত ৫
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে জেলার বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

জানা গেছে, দুপুরে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা থেকে একটি মাইক্রোবাস বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবহী একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বরযাত্রী ও তিন অটোরিকশা যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

Advertisement

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় পাঁচজন সামান্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!