ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ৪ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি- ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার ভাদুঘর (নিজামত বাড়ি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম জেলার সদর উপজেলার ভাদুঘর (নিজামত বাড়ি) এলাকার মোঃ মহব্বত আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. আসলাম হোসেন বলেন, ‘সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।’

Advertisement

তিনি আরো বলেন, ‘ইব্রাহিম মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বিকেলে কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!