ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় শিশুধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ৩ মার্চ ২০২৪
খুলনায় শিশুধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
ফাইল ফটো

খুলনার খালিশপুরে শিশুধর্ষণ মামলায় হিরু নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। তবে আসামি হিরু মিয়া পলাতক রয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ অক্টোবর লুডু খেলার কথা বলে প্রতিবেশী হিরু ১০ বছর বয়সী শ্রবণপ্রতিবন্ধী শিশু মেয়ে ও তার বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। রোববার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!